ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সুদানের সাবেক প্রধানমন্ত্রী মাহদি মারা গেছেন

সংযুক্ত আরব আমিরাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। মাহদির জাতীয় উম্মা পার্টি এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর এপির। ২৯ অক্টোবর তার করোনা ধরা পড়ে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের ওই হাসপাতালে তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর মাহদি মারা যান।সুদানের ওমদুরমান শহরে শুক্রবার তাকে সমাহিত করা হবে। ১৯৮৯ সালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী থাকাকালীন এক সামরিক অভ্যুত্থানে মাহদিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরই ক্ষমতা দখল করেন সাবেক প্রেসিডেন্ট ওর আল বাশার। টানা প্রায় ৩ দশক ক্ষমতায় থাকার পর গেল বছর আল বাশারও অভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতাচ্যুত হন। ক্ষমতার এই পালাবদলে দেশটিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন মাহদি।

ads
ads
ads

Our Facebook Page

↑